কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ক্ষতিগ্রস্থদের আর্থিক প্রণোদনা বিতরণে অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকা সার্কেল-২ এর অঞ্চল প্রধানদের সাথে ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্-উল ইসলাম এর ভার্চুয়াল মিটিং
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত ক্ষতিগ্রস্থদের আর্থিক প্রণোদনা প্যাকেজ সুবিধা সঠিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা সার্কেল-২ পক্ষ থেকে ২৫ জুলাই ২০২০ এক ভার্চুয়াল মিটিং করা হয়। মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। সভাপতিত্ব ও কো-অর্ডিনেশনের দায়িত্ব পালন করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান, উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. রফিকুল ইসলাম ও নিজাম উদ্দিন আহাম্মদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মো. মনোয়ার হোসেন, এফসিএ, মহাব্যবস্থাপক এবং হেড অব আইসিসি, ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস, সার্কেল উপ-মহাব্যবস্থাপক রুহিয়া আক্তার, ৫ জন অঞ্চল প্রধান এবং সর্কেলস্থ ৭৭ জন শাখা ব্যবস্থাপক।
প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়ন বিষয়ে বক্তাগণ মিটিংয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম সার্কেল মহাব্যবস্থাপক, অঞ্চল প্রধান এবং শাখা প্রধানদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ক্ষতিগ্রস্তদের প্রণোদনা প্যাকেজ দ্রুততম সময়ের মধ্যে সঠিকভাবে বিতরণের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে এসএমই খাতে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সঠিকভাবে প্রণোদনা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে খেয়াল রাখার জন্য তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।