বরিশাল সার্কেল এর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
গত ২৪ জুলাই ২০২০, জুম এর মাধ্যমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে বরিশাল সার্কেলের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সার্কেলের অঞ্চল প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকগণের ভার্চুয়াল উপস্থিতিতে সভার প্রধান অতিথি ছিলেন এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। সার্কেল জিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিএমডিবৃন্দ মো. আনিসুর রহমান, মো. রফিকুল ইসলাম এবং নিজাম উদ্দিন আহাম্মদ চৌধুরী। ৩০ জুন ২০২০ ভিত্তিতে সার্কেলের পারফরম্যান্স নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। এছাড়া, ব্যয় হ্রাস, এনপিএল রিকভারি, ব্যবসায়ের বৃদ্ধি, ব্যাংকের আইসিসি নীতি (বিআরপিডি সার্কুলার নং ৩/২০১৬ এবং ৬/২০১৬) অনুসারে জোনাল হেড, সার্কেল হেড কর্তৃক শাখাগুলির পরিদর্শন দ্বারা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে ।