অগ্রণী ব্যাংকে তিন নতুন ডিএমডি
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১ নভেম্বর ২০২১ জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ২১ জন মহাব্যববস্থাপককে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্য থেকে মো. হাবিবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলামকে অগ্রণী ব্যাংকে পদায়ন করা হয়েছে।
মো. হাবিবুর রহমান গাজী ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে, মো. আনোয়ারুল ইসলাম ও মো. মনিরুল ইসলাম অগ্রণী ব্যাংকে যোগদান করেন।
৩ নভেম্বর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অগ্রণী ব্যাংক পরিবারের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত ডিএমডি’দের সংর্বধনা ও অভিনন্দন জানানো হয়েছে।