অগ্রণী ব্যাংকের নবগঠিত সিনিয়র ম্যানেজমেন্ট টিমের প্রথম সভা
অগ্রণী ব্যাংক লিমিটেডের নবগঠিত সিনিয়র ম্যানেজমেন্ট টিমের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন ২০২২ প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত এ সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী ও মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হোসেন, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আখতারুল আলম, এনামুল মাওলা, একেএম শামীম রেজা ও মোহাম্মদ দীদারুল ইসলাম, উপমহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান ও মো. মুজাফফর হোসেন।