ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৫ কর্মদিবসব্যাপী ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ১০ আগস্ট ২০২৫ রোববার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংকিং ইউনিটের উপমহাব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সে কর্পোরেট ও শাখার ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম ইসলামিক ব্যাংকিং বিষয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.