ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে অগ্রণী ব্যাংক। কর্মসূচিগুলোতে অগ্রণী ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপক মুঃ আফজাল হোসেন ও মো. জালাল উদ্দিন, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরাগণ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে জাতীয় পত্রিকায় রঙিন বিজ্ঞাপন প্রকাশসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখা সমূহ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.