ই-অগ্রণী দর্পণ

অগ্রণী ব্যাংকের নিজস্ব প্রকাশনা

অগ্রণী ব্যাংকের খেলাপি গ্রাহক প্রতিষ্ঠান মুহিব স্টীল এন্ড শীপ রি সাইক্লিন ইন্ডাস্ট্রিজ ও ম্যাকশীপ বিল্ডার্স লিমিটেডের মালিক, চেয়ারম্যান, এমডি ও পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খেলাপি ঋণ আদায়ে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি। ব্যাংকটির চট্টগ্রামের লালদিঘী পূর্ব কর্পোরেট শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মুহিব স্টীল এন্ড শীপ রি সাইক্লিন ইন্ডাস্ট্রিজের মালিক মুজিবুর রহমান মিলনের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। প্রতিষ্ঠানটির ২৩৪ কোটি ২০ লাখ টাকা আদায়ের লক্ষ্যে চট্টগ্রামের অর্থঋণ আদালত-৩ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়াও একই শাখার শীর্ষ খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ম্যাকশীপ বিল্ডার্স লিমিটেডে চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন ও পরিচালক জামিল আবেদিনের বিরুদ্ধে ৩০২ কোটি ৬৪ লাখ টাকা আদায়ের লক্ষ্যে ১১ মে ২০২৬ গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ২০২২ সালের ১৩ নভেম্বর চট্টগ্রামের অর্থঋণ আদালত-৩ এ অর্থজারী মোকদ্দমা নং- ৮৬২/২৫, পুরাতন ৪৪৫/২২ দায়ের করে অগ্রণী ব্যাংক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

কপিরাইট © অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক সংরক্ষিত | Newsphere by AF themes.