এপিএ-তে অগ্রণী ব্যাংকের প্রথম স্থান অর্জন
সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে অগ্রণী ব্যাংক লিমিটেড প্রথম স্থান অর্জন করেছে। ৯ মার্চ ২০২১ অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-’২১ সংক্রান্ত মার্চ-২০২১ ভিত্তিক নবম মাসিক সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের হাতে প্রথম স্থান অর্জনের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যে ‘প্রথম স্থান’ অর্জনে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ১৩ হাজার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে অগ্রণীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)-এর পরীক্ষণ ও মূল্যায়নেও অগ্রণী ব্যাংক ‘প্রথম স্থান’ অর্জন করে।